ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 23

বাংলাদেশ ও তুরস্ক — দুই বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও একধাপ এগিয়ে গেল। আজ বাংলাদেশ সেনাবাহিনী ও তুরস্কের জাতীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার আওতায় এখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা টার্কিশ এয়ারলাইন্স ব্যবহার করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তুলনামূলকভাবে কম খরচে ভ্রমণ করতে পারবেন, সরকারি ও ব্যক্তিগত—উভয় প্রয়োজনে।

এই উদ্যোগের ফলে সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক যাতায়াতের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে। স্টার এলায়েন্স সদস্য টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন সেবা ও সুযোগ-সুবিধা লাভ করবেন, যা তাদের পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি একদিকে যেমন সেনা সদস্যদের জন্য ভ্রমণ আরও সহজ এবং সাশ্রয়ী করবে, তেমনি বিদেশে দায়িত্ব পালনকালে অভিযানিক সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে এ ধরনের সমঝোতা পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০৯:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫