ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই সাংবাদিকের উপর হামলা ও হ”ত্যা”র প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 40
গাজীপুরে একদিনের ব্যবধানে প্রকাশ্যে দুই সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক নির্যাতনের সকল মামলা ও অভিযোগ দ্রুত বিচার ট্রাইবুনালে নিস্পত্তির দাবিতে হাজীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (৯ আগস্ট) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সদস্য গাজী সালাউদ্দিন, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও অতিথি আসাদ ভুঁইয়া।
ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, হামলা ও হত্যার ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সাংবাদিক নির্যাতনের সকল অভিযোগ ও মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে নিষ্পত্তিসহ বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এক ব্যক্তির ওপর হামলা-কোপানোর ঘটনার ভিডিও ধারণ করায় প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
এর একদিন আগে বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে বেদম মারধর এবং ইট দিয়ে পা থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ভিডিও ধারণ করায় তার ওপর এ নির্যাতন করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

গাজীপুরে দুই সাংবাদিকের উপর হামলা ও হ”ত্যা”র প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন 

আপডেট : ০৪:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫