ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়া-চীন-ভারত একসাথে: বিশ্ব রাজনীতিতে ভূমিকম্পের ইঙ্গিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 485

ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে বিশ্বের দুই পরাশক্তি রাশিয়া ও চীন। পশ্চিমাদের পাত্তা না দিয়ে তারা তৈরি করছে নতুন বলয়। এই বলয়ে ইতোমধ্যেই যুক্ত হয়েছে ভারত, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, ইরান ও ব্রাজিলের মতো সামরিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো।

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, রাশিয়া-চীনের দিকে ঝুঁকছে ভারত

মার্কিন প্রশাসন ভারতকে চাপ দিয়ে বশ মানাতে চাইলে উল্টো পরিস্থিতি জটিল হয়ে যায়। আগস্টের শুরুতে ট্রাম্প সরকার ভারতকে কঠোর দ্বৈত শুল্কের আওতায় আনে। এরপর মার্কিন প্রেসিডেন্ট চারবার ফোন করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাড়া দেননি। বরং তিনি দু’বার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে মস্কোয় পাঠান। পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করেন।

এসসিও মঞ্চে নতুন সমীকরণ

রাশিয়া, চীন ও ভারত দীর্ঘদিন ধরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-কে ন্যাটোর বিকল্প মঞ্চ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। এর আগে মোদি সরাসরি অংশ না নিয়ে প্রতিনিধিদের পাঠালেও এবারের তিয়ানজিন সম্মেলনে নিজে উপস্থিত ছিলেন। সাত বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম চীন সফর।

মোদির এ সফরে চটেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো একে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেছেন, ভারতের যুক্তরাষ্ট্রের পাশে থাকা উচিত ছিল, রাশিয়ার নয়।

পুতিন-মোদি বৈঠক

সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে একই লিমুজিনে ওঠেন পুতিন ও মোদি। প্রায় এক ঘণ্টা তারা একান্তে আলাপ করেন। রুশ সংবাদমাধ্যমের দাবি— “এটি ছিল সম্পূর্ণ গোপনীয় বৈঠক।” সেখানে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিশেষজ্ঞদের বিশ্লেষণ

  • ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভারত ও চীনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।
  • রাশিয়া-চীন-ভারতের অভিন্ন অর্থনৈতিক বলয় গড়ে উঠলে যুক্তরাষ্ট্র একঘরে হয়ে পড়বে।
  • বিশ্বের ৬৫% বাণিজ্য বর্তমানে ডলার নির্ভর। যদি এ দেশগুলো বিকল্প মুদ্রা প্রবর্তন করে, তবে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র।
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাশিয়া-চীন-ভারত একসাথে: বিশ্ব রাজনীতিতে ভূমিকম্পের ইঙ্গিত

আপডেট : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫