ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • 101

চট্টগ্রামের ভাটিয়ারস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হয়েছে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার তুলে দেন।

কমিশনপ্রাপ্তির মাধ্যমে নবীন অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অর্পিত হয়। সেনাবাহিনীকে আরও প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। মনোমুগ্ধকর কুচকাওয়াজ আয়োজনে বিএমএর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জেসিও, এনসিও, সৈনিক ও অসামরিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এ কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন এবং ৬০তম স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা অফিসার রয়েছেন। এদের মধ্যে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে ‘সোর্ড অব অনার’ ও সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্ব বজায় রেখে ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ এবং ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকরা নবীন অফিসারদের কাঁধে র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বিএমএর কমান্ড্যান্ট। উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধিসহ বিপুল সংখ্যক অতিথি বর্ণাঢ্য এ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট : ০৬:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫