আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ পদপ্রার্থী জনাব এনায়েত হাসিব আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মানবিক এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনায়েত হাসিব বলেন, “আজ আমি সামান্য উপহার নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আমাদের মূল লক্ষ্য মানুষের বৈষম্য দূর করা। শ্রমজীবী মানুষ যেন তার ন্যায্য সম্মানটুকু পায়, মৌলিক চাহিদাগুলো পূরণ হয়—এটাই আমাদের রাজনীতির উদ্দেশ্য। সমাজে কোন বিভেদ আমরা চাই না। কেউ খাবে আর কেউ খাবে না—এই নীতিতে আমরা বিশ্বাস করি না।”
তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। আমরা মানবিক আদর্শ নিয়েই কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মো. মহিন উদ্দিন, সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদ,মো. আরিফুল রহমান, সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ, কচুয়া উপজেলা মো. মহসিন, সহ-প্রচার সম্পাদক, যুব অধিকার পরিষদ, কচুয়া উপজেলা রাব্বানি, সহ-সভাপতি, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ মো. মাছুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদ তারেক, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়ন এ ছাড়াও স্থানীয় গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়রা জানান, মানুষের পাশে দাঁড়ানোর এ ধরণের উদ্যোগ তাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করছে। তারা নির্বাচনী মাঠে এনায়েত হাসিবের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।












