ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে গাঁ’জা ও ই’য়াবাসহ নারী মা’দক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ নার্গিস আক্তার (৩৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড (চৌরাস্তা) সংলগ্ন পাটওয়ারী ভবনের ৬ষ্ঠ তলায় তার নিজ ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ। তিনি ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের বেপারী বাড়ির জুয়েল হোসেনের স্ত্রী।
অভিযোগ রয়েছে, হাজীগঞ্জে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসেছেন নার্গিস আক্তার। এমন খবরে এবং গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদ’সহ সঙ্গীয় ফোর্স।
এসময় তার বাসা তল্লাশী করে এবং নার্গিস আক্তারের দেখানো স্থান থেকে সাড়ে ৩ কেজি গাঁজা এবং ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২০,৭০০ টাকা জব্দ করা হয়। একই সময়ে তাকে আটক করে হাজীগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার অপর আসামিরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের বেপারী বাড়ীর মো. মোস্তফা কামালের ছেলে মো. জুয়েল হোসেন (৩২) ও হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. শহিদ গাজী (৫১)।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেন, মাদকদ্রব্য জব্দ ও নারী মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের ও আটক নার্গিস আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে গাঁ’জা ও ই’য়াবাসহ নারী মা’দক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জে গাঁ’জা ও ই’য়াবাসহ নারী মা’দক ব্যবসায়ী আটক

আপডেট : ০৯:১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬