বগুড়ার সোনাতলা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কবির হোসেন। সোমবার (৮ই ডিসেম্বর) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহীর পুঠিয়া থানায় সফলভাবে ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসেবামূলক কার্যক্রম ও কমিউনিটি পুলিশিং জোরদার করার মাধ্যমে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেন। নতুন কর্মস্থলে যোগদান করে ওসি কবির হোসেন বলেন, সোনাতলা থানার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা এবং জনগণের আস্থা অর্জন করাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, থানায় আগত জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পান তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। সোনাতলা থানার পুলিশ সদস্যরা নতুন ওসিকে স্বাগত জানান এবং তার সফল দায়িত্ব পালন কামনা করেন। স্থানীয় বিভিন্ন মহলও আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে সোনাতলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
বগুড়ার সোনাতলা থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন কবির হোসেন
-
শামীম হোসেন সুজন - আপডেট : ০৯:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- 288
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ











