ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আবারও বাড়ছে করোনা, সতর্ক থাকার পরামর্শ | Rknews71’

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • 115

অনলাইন ডেস্কঃ

দেশে আবারও বাড়তে শুরু করেছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। একশো দিনেরও বেশি সময় পর আবারও শনাক্ত ছাড়িয়েছে ৫০০ এর ঘসংক্রমণের এ ঊর্ধ্বমুখী ধারাকে কোভিডের চতুর্থ ঢেউয়ের শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বাড়ার পেছনে ভূমিকা রাখছে নতুন কোনো ভ্যারিয়েন্ট  এমনটাও মত দেন তারা। সেক্ষেত্রে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ওমিক্রনের প্রভাবে দেশে কোভিডের তৃতীয় ঢেউয়ের মোটামুটি লম্বা সময়ই কেটেছে বেশ স্বস্তির। কোনো কোনো দিন শূন্যের ঘরে ছিল শনাক্ত। মাঝখানে টানা এক মাসের বেশি সময় কোভিডে মৃত্যুহীন দিন কাটিয়েছে বাংলাদেশ।

তবে এবার যেন কাটতে শুরু করেছে স্বস্তিদায়ক সে পরিস্থিতি। দেশের নানা জায়গায় বন্যার মধ্যে নতুন উদ্বেগের বিষয় হচ্ছে কোভিডের ঊর্ধ্বগতি। তিন মাসেরও বেশি সময় পর রোববার (১৯জুন) দেশে আক্রান্ত শনাক্ত ৫০০ এর বেশি ছাড়ায়। আর শনাক্তের হারও ছাড়িয়েছে ৭ শতাংশ। কোভিড পরিস্থিতিকে স্প্যানিশ ফ্লুর সঙ্গে তুলনা করছেন এক বিশেষজ্ঞ। আবার এবারের ঢেউয়ের পেছনে ভূমিকা রাখতে পারে নতুন কোনো ভ্যারিয়েন্ট, এমনটাও মনে করেন কেউ কেউ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

দেশে আবারও বাড়ছে করোনা, সতর্ক থাকার পরামর্শ | Rknews71’

আপডেট : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২