চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে ধানের শীষের ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার গজরা বাজার থেকে গণসংযোগ শুরে বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে জনে জনে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীতের পক্ষে ভোট চান নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় এলে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়ে তুলব, যেখানে নারী-পুরুষ সবাই মিলেমিশে বসবাস করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, গজরা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ মুন্সি,সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার , সাধারণ সম্পাদক শাহাআলম মেম্বার,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




















