ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হা”মলায় বাংলাদেশি নারী নি”হ”ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • 313

লেবাননের বৈরুত-এ ইসরায়েলি বিমান হামলায় দিপালী নামের এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) নগরীর হামরা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে জানায়, হামলার সময় দিপালী তার নিয়োগকর্তার পরিবারের সঙ্গে একই ভবনে অবস্থান করছিলেন। হঠাৎ ওই ভবন লক্ষ্য করে হামলা চালানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত দিপালীর বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে লেবাননে প্রবাসী হিসেবে কাজ করছিলেন।
দূতাবাস সূত্রে আরও জানা গেছে, একই হামলায় তার নিয়োগকর্তা (কফিল) ও পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন। বর্তমানে দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। এক শোকবার্তায় দিপালীর আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

লেবাননে ইসরায়েলি হা”মলায় বাংলাদেশি নারী নি”হ”ত

আপডেট : ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬