ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সং”ঘাত থামাতে ইরানকে পূর্ণ সমর্থন দিবে সৌদি আরব

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • 328

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সাদ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় যেকোনো কূটনৈতিক উদ্যোগের প্রতি রিয়াদ সবসময়ই পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
সোমবার (১৩ এপ্রিল) ইরান-এর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে তিনি এ আশ্বাস ব্যক্ত করেন।
ফোনালাপে দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বর্তমান পরিস্থিতি, উত্তেজনা প্রশমনের উপায় এবং সংলাপের মাধ্যমে টেকসই সমাধান খোঁজার বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক প্রভাবশালী দুই দেশের মধ্যে এ ধরনের কূটনৈতিক যোগাযোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সং”ঘাত থামাতে ইরানকে পূর্ণ সমর্থন দিবে সৌদি আরব

আপডেট : ০২:৫৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬