ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদ নেতার

প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি সিলেটের মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেওয়ার কয়েকদিনের মধ্যেই ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে সিলেট অঞ্চলে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে দাবি করেন আবু হানিফ।
তিনি আরও বলেন, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কারণে অতীতেও সারওয়ার আলমকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। একজন সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে তিনি বারবার অসাধু চক্রের বিরোধিতার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
আবু হানিফ তার পোস্টে লিখেছেন, প্রশাসনে বদলি বা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সারওয়ার আলমের প্রত্যাহারকে তিনি স্বাভাবিকভাবে দেখছেন না। তার ভাষ্য, মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও অনিয়ম নিয়ে বক্তব্য দেওয়ার অল্প সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত আসায় বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সিলেটের ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদ নেতার

আপডেট : ০১:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬