ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে মর্মান্তিক সড়ক দু ‘র্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নি ‘হ ‘ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • 149

সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসির এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার গণিপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সজিব ও মোহাম্মদ সুজন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) তারা একই গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় বড় ভাই মোহাম্মদ সজিব ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই মোহাম্মদ সুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
একই পরিবারের দুই সন্তানকে একসঙ্গে হারানোর খবরে গণিপুর গ্রামসহ স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারটির আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।
প্রবাসে জীবিকার তাগিদে থাকা দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাদের মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদিতে মর্মান্তিক সড়ক দু ‘র্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই নি ‘হ ‘ত

আপডেট : ১০:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬