ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন ব্যবসায়ীদের দোয়া,সমর্থন ও ভোট কামনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 91
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন। নির্বাচন উপলক্ষে তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
প্রচারপত্রে মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের সার্বিক সেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব সমিতি গঠনে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ব্যবসায়ী সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।
মোহাম্মদ কামাল হোসেন বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিকে আরও গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে সক্ষম হব।”
এদিকে, আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের প্রচার-প্রচারণা ইতোমধ্যে জমে উঠেছে। প্রার্থীরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে তাদের সমর্থন অর্জনে ব্যস্ত সময় পার করছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন ব্যবসায়ীদের দোয়া,সমর্থন ও ভোট কামনা

আপডেট : ০৮:১৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬