ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হাসান মাহমুদের দোয়া ও সমর্থন কামনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 74

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজসেবক হাসান মাহমুদ। নির্বাচনকে সামনে রেখে তিনি হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
হাসান মাহমুদ দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক, শিক্ষামূলক এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি হাজীগঞ্জ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর স্বত্বাধিকারী। পাশাপাশি সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি আধুনিক, স্বচ্ছ ও সেবামুখী ব্যবসায়ী সমিতি গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ীদের প্রত্যাশা ও আস্থার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বাজারের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক প্রার্থী হাসান মাহমুদের দোয়া ও সমর্থন কামনা

আপডেট : ০৮:২২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬