ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৬ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে মো. মিজানুর রহমানকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ওই পত্রে উল্লেখ করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্য বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন, “ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। কুমিল্লা বিভাগের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও ভূমিকা রাখার চেষ্টা করব। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
মো. মিজানুর রহমানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে হাজীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

হাজীগঞ্জের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করল চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন

আপডেট : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬