ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেন গ্যাস নেই জানালো বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 1244

এলএনজি টার্মিনাল (FSRU)-এর কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে এলএনজি সরবরাহ অনাকাঙ্ক্ষিতভাবে কমে গেছে। এর প্রভাবে চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়া এবং কোনো কোনো এলাকায় গ্যাসের শূন্য চাপ বিরাজ করছে।

বুধবার (১২ আগস্ট) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে এলএনজি সরবরাহে অনাকাঙ্ক্ষিতভাবে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে বিজিডিসিএলের আওতাধীন বিতরণ এলাকাগুলোর মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ এবং কোনো কোনো এলাকায় গ্যাসের শূন্য চাপ বিরাজ করছে।

এ পরিস্থিতির কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিজিডিসিএলের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করার জন্য গ্রাহকদের অনুরোধ করা হয়েছে।

সূত্র -বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

কেন গ্যাস নেই জানালো বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ

আপডেট : ১২:০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬