ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানান আহছান উল্লাহ কাশারী

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনার লক্ষ্যে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে এই তফসিল ঘোষণা করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আহছান উল্লাহ কাশারী।
​এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ আহছান উল্লাহ কাশারী বলেন, “হাজীগঞ্জ বাজার কেবল দক্ষিণ অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি হাজারো ব্যবসায়ীর জীবিকার মূল চালিকাশক্তি। একটি বৈধ ও নির্বাচিত কমিটির মাধ্যমে বাজার পরিচালনা করা সময়ের দাবি ছিল। মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয়  ব্যবসায়ীদের দীর্ঘদিনের মনের ভাষা বুঝতে পেরে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করেছেন। এজন্য হাজীগঞ্জের সমগ্র ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।”
​মোঃ আহছান উল্লাহ কাশারী আরও জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই এখন সবার মূল লক্ষ্য। ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি’র সার্বিক দিকনির্দেশনায় হাজীগঞ্জ বাজারকে একটি স্মার্ট ও ব্যবসাবান্ধব মডেলে রূপান্তর করতে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছান্তে-
মোঃ আহছান উল্লাহ কাশারী,
হাজীগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী,
স্বত্বাধিকারীঃ আহছানিয়া সুপার মার্কেট, পশ্চিম বাজার বিশ্বরোড,হাজীগঞ্জ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানান আহছান উল্লাহ কাশারী

আপডেট : ০৭:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬