ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৮:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • 129

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নিয়মিত অভিযানে ফরিদগঞ্জ থানাধীন লক্ষীপুর গ্রামের রোষা হাজী বেপারী বাড়ির কালু সওদাগর ভিলা নামীয় বসতবাড়ির সামনে সড়কে অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর পূর্ব গুপ্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনিয়া (পাঠান বাড়ি) এলাকার মৃত হাবিব উল্যাহ পাঠানের ছেলে মো. রহমত উল্যাহ ওরফে সোহেল (৩৪) এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর এলাকার পশ্চিম বিঘা (রাড়ির বাড়ি) এলাকার আবুল কালামের ছেলে পরহাদ হোসেন (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া লক্ষ্মীপুর-থ-১১-২২৩৫ নম্বরের একটি বাজাজ RE সিএনজি ও এর একটি চাবিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।

মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক), ২৬(১) ও ৪১ ধারায় দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ফরিদগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৮:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬