আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন। দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকায় ব্যবসায়ী মহলে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে।
মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে তার দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। সহজ-সরল ও বন্ধুসুলভ আচরণের কারণে সহকর্মী ব্যবসায়ীদের কাছে তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
খোকন বলেন, হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করা, ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি ভূমিকা রাখতে চান।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হতে পারলে সমিতির দায়িত্ব সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মোহাম্মদ আনোয়ার হোসেন খোকন তার প্রার্থিতার পক্ষে হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আনোয়ার হোসেন খোকন
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- 99
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















