শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ বিস্তার ও অপব্যবহার থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত
কচুয়ার জগতপুর উচ্চ বিদ্যালয়ে হলরুমে মাদকের ক্ষতিকর প্রভাব ও কুফল’ শীর্ষক আলোচনা সভা এবং এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বলেন মাদক একটি ব্যক্তি, পরিবার তথা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ ও শিক্ষার্থীসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের কৌতূহলবশত বা সঙ্গদোষে মাদকের দিকে ধাবিত হওয়া রোধ করতে স্কুল-কলেজ স্তর থেকেই ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে মাদক নির্মূল সম্ভব নয় এর জন্য পরিবার, শিক্ষক ও সামাজিক অঙ্গনের সমন্বিত ভূমিকা জরুরি।
তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা, বই পড়া এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ দেন।
সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা
আলোচনা সভার পর শিক্ষার্থীদের অংশগ্রহণে
মাদক নির্মূলে সামাজিক সচেতনতাই আইনি পদক্ষেপের চেয়ে অধিক কার্যকর শীর্ষক একটি আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যুক্তি-তর্ক ও অংশগ্রহণ: এতে বিদ্যালয়ের দুই দল শিক্ষার্থী পক্ষে ও বিপক্ষে তাদের যৌক্তিক ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে।
বিচারকগণ তরুণ বক্তাদের সচেতনতা, যুক্তি এবং বাচনভঙ্গির ভূয়সী প্রশংসা করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আহমেদ জিয়াউর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও সাবেক আশরাফপুর ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহি সুভাষ সভাপতিত্বে ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আবু নাছির, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান,
পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান,
কচুয়া থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) রাশেদুল হক, আশরাফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হোসেন ইমাম মুন্সী,বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদেক আলী, আশরাপফুর ইউনিয়ন জামায়াত আমির আব্দুল মতিন,
জগতপুর উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আশরাফপুর ইউনিয়ন যুব দল সাধারণ সম্পাদক মাসুম মিজি,অভিভাবক সদস্য
মনির হোসেন, বিদ্যালয়ের সাবেক সদস্য
আতিকুল হক বাচ্চু আলমগীর সরদার,
ফারুক আহমেদসহ স্থানীয় শিক্ষক, এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির শপথ গ্রহণ করেন এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।




















