ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মা’দ’কবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ —মা’দ’ক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 82

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী।

খেলা উদ্বোধনকালে এম ইলিয়াছ আলী বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের তরুণদের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মতলব উত্তরে মা’দ’কবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ —মা’দ’ক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান

আপডেট : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬