ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মা’দক বিক্রেতা ও সেবনকারী সৈকত দেওয়ানকে ৬ মাসের কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে মাদকবিরোধী অভিযানে সৈকত দেওয়ান (মাদক বিক্রেতা ও সেবনকারী) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) বেলা ৩টার দিকে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সৈকত দেওয়ান ওই গ্রামের আলাউদ্দিন দেওয়ানের ছেলে।

জানা গেছে, সৈকত দেওয়ানের মাদক সেবন ও বিক্রির বিষয়ে তার মা-বাবা, ভাই ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে গজরা ইউনিয়ন মাদকবিরোধী পরিষদের কর্মীরা বিষয়টি জানতে পারেন। পরে পরিষদের কর্মী ও সাংবাদিক ইসমাইল খান টিটু, মহিবুল্লাহ জয়, রশিদ আলম প্রধান, সুমন সরকার ও আখতার প্রধানের সার্বিক সহযোগিতায় তাকে নিজ বাড়িতে আটকে রাখা হয়।

পরে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে অভিযোগের বিষয়টি বিবেচনা করে সৈকত দেওয়ানকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে, মাদকবিরোধী অভিযানে সৈকত দেওয়ানের কারাদণ্ডের খবরে গজরা ইউনিয়নসহ কৃষ্ণপুর গ্রামের এলাকাবাসী, তার পরিবার ও আত্মীয়-স্বজন স্বস্তি প্রকাশ করেছেন। তারা এলাকায় মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

গজরা ইউনিয়ন মাদকবিরোধী পরিষদের কর্মীরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মতলব উত্তরে মা’দক বিক্রেতা ও সেবনকারী সৈকত দেওয়ানকে ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ০২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬