ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়া কোর্ট মডেল স’প্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি শাহ ইমরান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 90

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬০নং কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মো. শাহ ইমরান খান।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন দায়িত্বে নির্বাচিত হওয়ায় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমে শাহ ইমরান খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর শাহ ইমরান খান বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

কোয়া কোর্ট মডেল স’প্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি শাহ ইমরান

আপডেট : ০৭:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬