ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 124

রবিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক, ইভটিজিং, জুয়া এবং কিশোর গ্যাং প্রতিরোধে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মাদক প্রতিরোধ কমিটি গঠন এবং সামাজিক অপরাধ রোধে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান।

সভায় বক্তারা এলাকার যুবসমাজকে রক্ষা করতে মাদক, ইভটিজিং, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ৬নং ওয়ার্ডে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুস সুবহান মাস্টারের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান তালুকদার এবং জুলাই যোদ্ধা নাবিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬