ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবি ব্যাংকের বাগানবাড়ি বাজার আউটলেট শাখার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়িতে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্তের সূচনা নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। সর্বোত্তম ও আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এই আউটলেট শাখার কার্যক্রমের পথ চলা শুরু।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাগানবাড়ি বাজারে নতুন আউটলেট শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

ইউসিবি বাগানবাড়ি আউটলেট শাখার এজেন্ট সফিউল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ইউসিবি মতলব উত্তর শাখার ব্যবস্থাপক শেখ উজ্জ্বল মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাশেম প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ কবির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহমেদ, সদস্য ফয়েজ আহমেদ মেম্বার।

আলমগীর সরকার বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহক চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংকিং সেবাকে আধুনিক, নিরাপদ, সহজ ও গ্রাহকবান্ধব করতে ইউসিবি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকিং সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব গ্রিন ব্যাংকিং আন্তরিকভাবে অনুশীলন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী নেতা ও গণ্যমান্য ব্যক্তি, ইউসিবির হাজীগঞ্জ শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে শেখ উজ্জ্বল মিয়া বলেন, ইউসিবির ইতিহাসে একটিও চেক বাউন্স হয়নি, এক মুহূর্তের জন্যও কোনো লেনদেন বন্ধ থাকেনি—এটাই আমাদের পেশাদারত্ব ও গ্রাহক সেবার প্রতীক। এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।

এ শাখার মাধ্যমে ব্যাংক হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, বিদ্যুৎ ও অন্যান্য বিল প্রদান, রেমিটেন্স এবং ঋণসহ বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে এই অঞ্চলের মানুষ।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে আসছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ইউসিবি ব্যাংকের বাগানবাড়ি বাজার আউটলেট শাখার উদ্বোধন

আপডেট : ০২:৫১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬