ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দক নয়, পড়াশোনা-খেলাধুলায় গড়তে হবে ভবিষ্যৎ: হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার

Oplus_16908288

চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় সচেতনতা তৈরি করেন।
​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা মাদকের সংস্পর্শ থেকে দূরে থেক।জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো কৈশোর ও তারুণ্য। তাই মাদকের সংস্পর্শ থেকে দূরে থেকে লেখা পড়া, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতে হবে।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, এর কুফল পুরো সমাজের ভিত্তিকে দুর্বল করে দেয়। তাই এর বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে।
​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আকবর হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আবদুল মান্নান।
​এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটোয়ারী, বিএনপি নেতা মোশারফ হোসেন মিন্টু, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহীম খান, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মা’দক নয়, পড়াশোনা-খেলাধুলায় গড়তে হবে ভবিষ্যৎ: হাজীগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার

আপডেট : ০৫:৫০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬