চাঁদপুরের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র ও ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ২৯ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে হাজীগঞ্জ আহম্মদিয়া কামিল মাদরাসা কমপ্লেক্স।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. মজিবুর রহমান তালুকদার। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
ব্যবসায়ীদের মধ্যে নিজের পরিচিতি, দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও বাজারের উন্নয়নে কাজ করার প্রত্যয় তুলে ধরে ছাতা প্রতীকে ভোট চাইছেন মজিবুর রহমান তালুকদার।
সাধারণ সম্পাদক নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মজিবুর রহমান তালুকদার বলেন, “ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সাধারণ সম্পাদক পদকে ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, ব্যবসায়ীদের সেবার দায়িত্ব হিসেবে বিবেচনা করব। তাদের সুখে-দুঃখে পাশে থেকে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করতে চাই।”
তিনি হাজীগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে ছাতা প্রতীকে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে হাজীগঞ্জ বাজার। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মজিবুর রহমান তালুকদার আশা প্রকাশ করেছেন, ব্যবসায়ীরা যোগ্য প্রার্থীকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং ছাতা প্রতীকে ভোট দিয়ে তাকে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দেবেন।
হাজীগঞ্জ বাজার সমিতির নির্বাচনে ছাতা প্রতীকে চমক দেখাতে চান মজিবুর রহমান তালুকদার
-
রিয়াজ শাওন - আপডেট : ০৯:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 85
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















