ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩ টায় হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ আগামী ৩১ আগস্ট শেষ হওয়ায় পরবর্তী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় নির্ধারণ, আয়-ব্যয়ের হিসাব-নিকাশসহ প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভায় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের চলমান কার্যক্রম, দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যরা মতামত প্রদান করেন। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ বর্ষে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে এনায়েত মজুমদার দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভা

আপডেট : ০৭:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬