ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ভোলদিঘী কামিল মাদ্রাসা’র অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • 142
চাঁদপুরের শাহরাস্তির ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচি চলাকালীন অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন মাদ্রাসায় এসে উপস্থিত শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট ২০২৬) সকালে অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহকারী অধ্যাপক কামাল উদ্দিন তপাদারের সাথে অশোভন আচরণ করেন এবং তাকে মারতে উদ্ধত হন। একইদিনে দুপুরে প্রভাষক তাজুল ইসলামের সাথেও তিনি একই আচরণ করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার

সকাল থেকে শিক্ষকরা ক্লাস বর্জনের ঘোষণা দেন। ক্লাস বর্জনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা বাইরে ঘোরাফেরা করছে। তখন শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের সভা চলছিলো। সভাশেষে কয়েকজন শিক্ষক জানান, তিনি (অধ্যক্ষ) ক্ষমা চাওয়ায় আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তবে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটলে আমরা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।

প্রভাষক তাজুল ইসলাম জানান, আমরা পরিস্থিতির শিকার। লাঞ্ছিত হয়েও মুখ খোলার সুযোগ নেই। সেদিন অধ্যক্ষ আমাদের সহকর্মীদের সাথে যে ব্যবহার করেছেন, তা ক্ষমার অযোগ্য অপরাধ। ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকার করে তিনি উপস্থিত সকল শিক্ষকের নিকট ক্ষমা চেয়েছেন।

এদিকে অধ্যক্ষ দেলোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সংবাদকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি জানান, এটি আমাদের ঘরোয়া বিষয়, অনেক কিছুই হতে পারে, এগুলো বাইরে যাওয়ার কথা নয়। এ ধরনের সংবাদ প্রকাশ করলে আমি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবো বলে হুমকি দেন

শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জানান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন ইতঃপূর্বে বহুবার শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেছেন। গত ১৩ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৪জন শিক্ষক অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তিতে ভোলদিঘী কামিল মাদ্রাসা’র অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

আপডেট : ০৯:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬