ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মা’দক বিরোধী র‍্যালী ও সভা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 69
শাহরাস্তিতে মাদক নির্মূল ও প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মডেল থানার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) উপজেলার মেহের উত্তর ইউনিয়ের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ে সমাবেশ ও বিদ্যালয় থেকে শাহরাস্তি কালী বাড়ী পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়।
জান গেছে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ মীর মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় মেহের উত্তর ইউনিয়ের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ে মাদক নির্মূল ও প্রতিরোধে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।
এরপর সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ ও র‍্যালীতে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ও অন্যান্য আরো পুলিশ সদস্য, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মা’দক বিরোধী র‍্যালী ও সভা

আপডেট : ০৪:৫৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬