ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দ’কের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে — মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 49

মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর থানার উদ্যোগে ষাটনল ইউনিয়নে মাদক‌ বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ষাটনল ইউনিয়নের শরীফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি সটাকী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে শরীফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান।
ওসি কামরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদকের কারণে একটি পরিবার, সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে সুন্দর সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আহমেদ, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, ইউপি সদস্য আক্কাস আলী মোল্লা, সাবেক ইউপি সদস্য ও ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বশির আহমেদ এবং শরীফ উল্লাহ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন- ছেংগারচর পৌর বিএনপির সদস্য মো. রাজিব আহমেদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মনির হোসেন, ছটাকী বাজারের মণিক সমিতির সভাপতি সামছুল হক বেপারী, যুবদল নেতা রিপন প্রধান, বিএম অভি তালুকদার’সহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মা’দ’কের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে — মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

আপডেট : ০৭:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬