ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস জরাজীর্ণ, খসে পড়ছে ছাদের আস্তরণ

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 83

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। দীর্ঘদিনের পুরোনো ভবনটির বিভিন্ন স্থানে ছাদের আস্তরণ খসে পড়ছে। একই সঙ্গে অফিস কক্ষের মেঝেতেও দেখা দিয়েছে ফাটল ও পটল। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত উপজেলা ভূমি অফিসটি দীর্ঘদিন ধরে পুরোনো ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ ও বিভিন্ন অংশের আস্তরণ খসে পড়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যেই নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ভূমি অফিসে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। জরাজীর্ণ ভবনে তাদেরও সময় কাটাতে হচ্ছে। ফলে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমাদের ভূমি অফিসটি জরাজীর্ণ। এ কারণে অনেক আগে থেকেই উপজেলা ভূমি অফিসের জন্য একটি মেগা প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আশা করি, আগামী কয়েক বছরের মধ্যে সেটি বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে যদি ভবনটির অবস্থা আরও খারাপ হয়, তাহলে উপজেলা ভূমি অফিসটি উপজেলা পরিষদে স্থানান্তর করা যেতে পারে। উপজেলা পরিষদ ভবনের নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে। প্রয়োজন হলে সেখানে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা সম্ভব।

সংশ্লিষ্টদের মতে, নতুন ভবন নির্মাণ বা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত জরাজীর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস জরাজীর্ণ, খসে পড়ছে ছাদের আস্তরণ

আপডেট : ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬