ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 107

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এলাকার জনপ্রিয় মুখ মিনুরী জাহান একিন। পরিবর্তনের ডাক এসেছে, নারী নেতৃত্ব পাশে আছে। এই স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার আদায়, নারী সক্ষমতা বৃদ্ধি এবং অবহেলিত জনপদের উন্নয়নে মিনুরী জাহান একিন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এই নারী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি‌ বলে‌ মন্তব্য করেছেন তিনি। নারীবান্ধব সংস্কৃতিমনা ক্রীড়া অনুরাগী, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তিনি একজন নারী উদ্যোক্তা তিনি চান তাঁর মতো আরও অনেক নারীরা উদ্যোক্তা হোক।

তিনি দক্ষিণ মুক্তিরকান্দি গ্ৰামের প্রধান বাড়ির আব্দুল হান্নানের কন্যা। তাঁর পারিবারিক ও সামাজিক সুখ্যাতির কারণে ৭,৮ও ৯নং ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মিনুরী জাহান একিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রার্থী মিনুরী জাহান একিন জানান, নির্বাচিত হলে এলাকার হতদরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়ন, সরকারি বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা শতভাগ স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এছাড়া এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি
সাদুল্লাপুর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটার, মুরুব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের নিকট দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রার্থনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সাদুল্লাপুর ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মিনুরী জাহান একিন

আপডেট : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬