ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ৪ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 200
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(২৮ আগষ্ট) মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
 পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার  নারায়ণপুর  বাজার পদ্মা ব্যাংক সংলগ্ন এলাকা থেকে রসুলপুর গ্রামের মাদক ব্যবসায়ী  মোঃ মোজাম্মেল সরকার (৪৮) ও  খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের  হাবিবুর রহমান মিয়াজী(৩৫)  কে  ০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
এদিকে শুক্রবার (২৮ আগস্ট ২০২৬)দুপুরে  থানা পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলার ঘিলাতলী গ্রামের  তামজিদ মিয়া(২৮) ও তেলিমাছুয়াখাল গ্রামের মোঃ দেলোয়ার হোসেন(২৬) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  আটক করে ১ মাসের জেল ও  ২শত টাকা জরিমানা প্রদান করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন,  আসামি মোজাম্মেল সরকারের বিরুদ্ধে থানায় মাদকসহ ৩ টি মামলা রয়েছে। আসামিদের শুক্রবার চাঁদপুর বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মতলব দক্ষিণে ৪ মা’দক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬