ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী এলইডি টিভিকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 65
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুরে ডাবল এলইডি টিভিকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী এই খেলার আয়োজন করা হয়।
খেলায় খর্গপুর ইয়াং স্টার ক্লাব বনাম গোবিন্দপুর জুনিয়র স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় পরবর্তীতে ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয় খর্গপুর ইয়াং স্টার ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন আলী।
খেলা উদ্বোধন করেন, সামাজিক সংগঠন অর্নিবাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও নারায়ণপুর পৌর যুবদল নেতা মো. রবিউল ইসলাম রবি।
অর্নিবাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. সুজন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য আল-আমিন প্রধান, আলী ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরহাদ আহমেদ আলী, যুবদল নেতা জসিম উদ্দিন মিন্টু, মো. খলিলুর রহমান প্রমুখ।
খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরাজুল ইসলাম শিমুল।
খেলা পরিচালনায় ছিলেন, মহিউদ্দিন পাটোয়ারী নয়ন, মো. ফয়সাল আহম্মেদ, শাহাদাত মিয়াজী, বায়েজিদ মিয়াজী, সাকিব পাটোয়ারী ও শুভ পাটোয়ারী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মতলব গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী এলইডি টিভিকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট

আপডেট : ০৯:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬