হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্। তিনি কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৩৯ ভোট পেয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দপ্তর সম্পাদক পদে হাবীব উল্ল্যাহ্ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ হোসেনকে ৬৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। আরিফ হোসেন পেয়েছেন ৬৭৩ ভোট।
শনিবার ভোটগ্রহণ শেষে রবিবার (৩০ আগস্ট) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর হাবীব উল্ল্যাহ্ বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ও ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চান।
সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ হাজীগঞ্জ বাজারে ‘হারুন টাইলস’-এর স্বত্বাধিকারী হিসেবে পরিচিত। নির্বাচনী প্রচারণায় তিনি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা, সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেছিলেন।
নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ বলেন, “ব্যবসায়ীরা যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। সকলকে সঙ্গে নিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কল্যাণে কাজ করতে চাই।”
তিনি দায়িত্ব পালনে সকল ব্যবসায়ী, সমিতির নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেছেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক হাবীব উল্ল্যাহ্
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 99
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















