ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের আস্থায় সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সুষ্ঠু নির্বাচন নিয়ে কৃতজ্ঞতা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 104

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন সাবু। তিনি ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জিয়াউর রহমান পেয়েছেন ৮৩৮ ভোট। ফলে ২১ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন সাবু।
রোববার (২৯ আগস্ট) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই কেন্দ্রে ভোট গণনা করা হয়। গণনা শেষে সাধারণ সম্পাদক পদে শাহাবুদ্দিন সাবুর বিজয় নিশ্চিত হয়।
শাহাবুদ্দিন সাবু এর আগেও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী মহলে তাঁর প্রতি নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
নির্বাচনে জয়লাভের পর শাহাবুদ্দিন সাবু তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ব্যবসায়ীরা তাঁর প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষা করে ব্যবসায়ী সমাজের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সমিতির কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।
এদিকে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহাবুদ্দিন সাবু। এমপির ঘোষণার আলোকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহাবুদ্দিন সাবু। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবনির্বাচিত সভাপতি মো. সালাউদ্দিন ফারুকসহ কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমাজের কল্যাণ ও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ব্যবসায়ীদের আস্থায় সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, সুষ্ঠু নির্বাচন নিয়ে কৃতজ্ঞতা

আপডেট : ০৮:২১:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬