ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে স্বস্তি! ৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • 86

দীর্ঘ অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ আসছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত গ্রাহকরা তাদের জমা থাকা মূল অর্থ তুলতে পারবেন।
টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের ১ সেপ্টেম্বর থেকেই সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হবে। আবেদন গ্রহণের কার্যক্রম চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরে শাখাগুলো থেকে পাওয়া আবেদনগুলো প্রধান কার্যালয়ে সমন্বয় করা হবে এবং প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
ব্যাংকসংশ্লিষ্ট প্রক্রিয়া অনুযায়ী, আবেদন যাচাই ও অর্থের ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর গ্রাহকদের টাকা প্রদান করা হবে।
প্রাথমিকভাবে আমানতকারীরা শুধু তাদের মূল জমা অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। মূল টাকার সঙ্গে প্রাপ্য মুনাফার অর্থ এখনই উত্তোলন করা যাবে না; এ অর্থ পরবর্তী সময়ে পাওয়ার সুযোগ থাকবে।
অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য একই সুবিধা আপাতত কার্যকর হচ্ছে না। তারা ঘোষিত ব্যবস্থার বাইরে গিয়ে আমানত উত্তোলন করতে পারবেন না।
টাকা উত্তোলনের আবেদনে গ্রাহকের হিসাবে থাকা মোট অর্থের পরিমাণ, কত টাকা উত্তোলন করতে চান এবং উত্তোলনের প্রয়োজনীয়তার তথ্য উল্লেখ করতে হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে পাঁচটি ব্যাংক একীভূত করার মাধ্যমে। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আর্থিক সংকটের কারণে এসব ব্যাংকের গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা উত্তোলনের চাপ ছিল। পর্যাপ্ত তারল্য সংকটে অনেক গ্রাহক চাহিদা অনুযায়ী অর্থ তুলতে পারেননি। এতে ব্যাংকিং ব্যবস্থার প্রতি গ্রাহকদের আস্থায়ও প্রভাব পড়ে।
নতুন ব্যবস্থায় ব্যক্তিগত আমানতকারীদের মূল অর্থ ফেরত দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে ব্যাংকগুলোর শাখা ও উপশাখাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। গ্রাহকসেবা সহজ করতে বয়স্ক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি শাখাগুলোতে স্বাভাবিক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা উত্তোলনের সুযোগ পাওয়ায় দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ব্যক্তিগত আমানতকারীদের মধ্যে স্বস্তি ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

অবশেষে স্বস্তি! ৭ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

আপডেট : ০৯:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬