ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে রদবদল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 488

চাঁদপুর পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে। বর্তমান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে চাঁদপুর পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে।
গত ৩১ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।
এদিকে বদলির প্রজ্ঞাপন জারির পর চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে বর্তমান কর্মস্থলে বহাল রাখার জন্য বিভিন্ন মহলে তদবির করা হচ্ছে—এমন আলোচনা স্থানীয়ভাবে রয়েছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই বদলি ও পদায়নের আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। এর ফলে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে চাঁদপুর পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে নতুন দায়িত্ব গ্রহণের বিষয়টি স্পষ্ট হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চাঁদপুর পৌরসভায় নির্বাহী কর্মকর্তা পদে রদবদল

আপডেট : ০৭:৩৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬