ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন নবী চট্টগ্রামে চিকিৎসাধীন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৮ নাম্বার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের কৃতী সন্তান আওলাদ হোসেন নবী স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আওলাদ হোসেন নবী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি একজন সমাজসেবী ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। বিপদে-আপদে মানুষের পাশে থাকার কারণে এলাকায় তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সুনাম রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা কামনা করে বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে চাঁদপুর জেলাসহ হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আওলাদ হোসেন নবী জন্য দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহর কাছে তার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন পরিবারের সদস্যরা। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন, আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন নবী চট্টগ্রামে চিকিৎসাধীন

আপডেট : ০৬:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬