ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই হাফেজের নিরঙ্কুশ বিজয়

Oplus_16908288

চাঁদপুরের বাণিজ্যিক শহর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পবিত্র কোরআন হেফজকারী (হাফেজ) দুই প্রার্থীর নিরঙ্কুশ বিজয়ে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে হাফেজ মোহাম্মদ মহসিন মিয়াজী এবং শিল্প সম্পাদক পদে হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন বিজয়ী হয়েছেন। এছাড়া বিভিন্ন পদে আরও প্রার্থীরা নির্বাচিত হন।

সমিতির মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজনসহ বিভিন্ন পদে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একজন ভোটারকে ১৩ থেকে ১৪টি পদে ভোট দিতে হয়েছে।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি: মো. সালাউদ্দিন আল ফারুক, সহ-সভাপতি: ওমর ফারুক, সাধারণ সম্পাদক: মো. শাহাব উদ্দিন সাবু, দপ্তর সম্পাদক: হাবীব উল্লাহ, কোষাধ্যক্ষ: হাফেজ মোহাম্মদ মহসিন মিয়াজী, ক্রীড়া সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সজীব, সহ-সাধারণ সম্পাদক: বাহালুল আলম খোকন, প্রচার সম্পাদক: আরমান তালুকদার হৃদয়, সাংগঠনিক সম্পাদক: জিসান আহমেদ সিদ্দিকী, শিল্প সম্পাদক: হাফেজ মো. তানভীর হোসেন, বাণিজ্য সম্পাদক: আলী আশরাফ গোলাপ।

নির্বাচনে দুই হাফেজের বিজয়ে ব্যবসায়ী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, নবনির্বাচিত কমিটি বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

বিশেষ করে বাজারের যানজট নিরসন, নিরাপত্তা জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং হাজীগঞ্জ বাজারকে আরও আধুনিক ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুই হাফেজের নিরঙ্কুশ বিজয়

আপডেট : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬