ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : এম ইলিয়াস আলী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 53

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত দেশপ্রেম ও কালজয়ী আদর্শ ধারণ করেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলীর উদ্যোগে পূর্ব নাউরী মাদরাতুল ওয়াক্কাস আল ইসলামিয়ার এতিম শিশুদের মধ্যাহ্নভোজের পূর্বে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।
এম ইলিয়াস আলী বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এমন এক মহান নেতা, যার সততা ও কর্মনিষ্ঠার কারণে বিদেশের মানুষ এক নামে বাংলাদেশকে চিনতো। বিএনপি উন্নয়নের রাজনীতি করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে‌ মাদরাতুল ওয়াক্কাস আল ইসলামিয়ার এতিম শিশুদের সঙ্গে নিয়ে দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এসময় ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী বলেন, ক্ষমতার জন্য নির্বাচন করতে চাই না, মানুষের কল্যাণে কাজ করতে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। সকলের সমর্থন কামনা করছি।
এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : এম ইলিয়াস আলী

আপডেট : ০৫:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬