ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত হলে অসহায় ও দরিদ্রদের জন্য বিশেষ ফান্ড গঠন করা হবে : মেয়র প্রার্থী হাসান মিয়াজী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • 63

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভাধীন ৪নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সমর্থন প্রত্যাশী মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি ওই এলাকার হাজী জালাল উদ্দীন জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থক, স্থানীয় ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় এবং নির্বাচনে তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

একই দিন বাদ আছর নামাজ শেষে আলীগঞ্জ মোল্লা বাড়ীর অসুস্থ করিম মোল্লাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান। এসময় তিনি তাঁর শারীরিক খোঁজ খবর নেন। এরপর বাদ মাগরিব খাটরা বিলওয়াই ও ধেররা এলাকায় স্থানীয় ও এলাকাবাসীর সাথে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, মহান আল্লাহ্, যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন এবং আপনারা আপনাদের মূল্যবান ভোট ও সমর্থনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমাদের সমাজে এমন অনেকেই রয়েছেন, যারা টাকার অভাবে সন্তানদের লেখাপড়া করাতে পারছেন না কিংবা চিকিৎসা করাতে পারছেন না কিংবা অসহায় ও হতদরিদ্র রয়েছেন, তাদেরকে সহযোগিতা করা হবে।

হাসান মিয়াজী বলেন, আমি নির্বাচিত হলে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ ফান্ড গঠনের উদ্যোগ নেব। এই ফান্ডের মাধ্যমে পর্যায়ক্রমে শিক্ষা, চিকিৎসা এবং অসহায় মানুষের কল্যাণে সহযোগিতা করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।

এ সময় উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক কর-নির্ধারক মো. আবু ইউসুফ, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া যুবদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন নিজাম, ওয়ার্ড যুবদলের সভাপতি ইব্রাহিম খাঁন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা, সদস্য রনি’সহ স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

নির্বাচিত হলে অসহায় ও দরিদ্রদের জন্য বিশেষ ফান্ড গঠন করা হবে : মেয়র প্রার্থী হাসান মিয়াজী

আপডেট : ০৫:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬