বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা পৌর মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট, ফুল ও প্রাইজবন্ড তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুল ইসলাম টিটু বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সততা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, আদর্শ ও দেশপ্রেমকে জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, তোমরাই আগামী দিনের দেশ ও জাতির সম্পদ। তোমাদের স্বপ্ন বড় হতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। তোমাদের সাফল্যে সোনাতলার মানুষ গর্বিত। কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তিনি তাদের শিক্ষা ও ক্যারিয়ার গঠনের পথে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক এটিএম গোলাম রকিব, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আশরাফুল হায়দার সুমন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক বগুড়া জোনের সদস্য সচিব সাজেদুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন মিয়া, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, এবং আন নুর সায়েন্টিফিক মাদ্রাসার পরিচালক গোলাম রব্বানী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এম আর হাসান রিয়াদ।
সংবর্ধনা অনুষ্ঠানে সোনাতলা উপজেলার ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৬ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- 149
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















