বগুড়ার সোনাতলায় গণ অধিকার পরিষদের উপজেলার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় সোনাতলা পৌর অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শাখার সভাপতি শাহ শওকত কবির সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নেতা মিজানুর রহমান পলাশ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এস এম মিনহাজুল ইসলাম মুন্না, শ্রমিক অধিকার পরিষদ নেতা মিজানুর রহমান সাগর, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এবং জেলা ছাত্র অধিকার পরিষদ নেতা সুমন খান। এ সময় উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় নবনিযুক্ত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে গণ অধিকার পরিষদের নবনিযুক্ত কমিটির নেতৃবৃন্দ সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে প্রধান অতিথি উপজেলা ও পৌর শাখার কার্যালয় উদ্বোধন করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাতলায় গণ অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- 131
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















