ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি, কঠোর বার্তা দিলো আইনশৃঙ্খলা বাহিনী

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ‌ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের করা হয়।
র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে স্থানীয় লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন”, “মাদক বিক্রেতা ও সেবনকারীকে আইনের হাতে তুলে দিন”, “মাদকমুক্ত সমাজ গড়ি”সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। র‍্যালির মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও মাদকের কুফল সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আলীমুল হক প্রধান। নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান মিয়াজী, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম, উপজেলা মহিলা দলের ফারজানা সরকার, জহিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা সাগর ও খবির’সহ স্থানীয় নেতৃবৃন্দ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল হক প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে শুধু পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহ ছোবল থেকে শিক্ষার্থী ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত নেতার জায়গা হবে না’—চাঁদপুরে শেখ ফরিদ মানিক

জহিরাবাদে মাদকবিরোধী র‌্যালি, কঠোর বার্তা দিলো আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬