ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 86

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী বক্তব্য ও কর্মসূচির প্রদর্শিত চিত্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যক্ষ করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা

ভিডিও কনফারেন্সে কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আপডেট : ০২:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬