ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

  • জসিম উদ্দিন
  • আপডেট : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 83
সারাদেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভা কার্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থান গুলো পরিস্কার পরিচ্ছিন্নতা এবং মশা নিধন কর্মসূচির মাধ্যমে এঅভিযান শুরু হয়।
উপজেলা প্রশাসন ও ফরিদগঞ্জ পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) এআরএম জাহিদ হাসান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট, বিডি ক্লিনিকের স্বেচ্ছাসেবক অংশ নেন।
এসময় উপজেলা চত্বর ও পৌর সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ড্রেন ও ময়লা ফেলার স্থানে মশা নিধক স্প্রে এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়। একই সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার আহ্বান জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬