ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজিব গ্রেফতার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজিব (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল বেপারী বাড়ির নিজ বসতঘর থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই(নিরস্ত্র)/সাদেকুর রহমান, এসআই(নিরস্ত্র)/মিজানুর রহমান-০৩, সঙ্গীয় সঙ্গীয় ফোর্স নিয়ে ষাটনল বেপারী বাড়ির হান্নান বেপারীর ছেলে মোঃ রাজিবের বসত ঘরে তল্লাশি চালান। তল্লাশিকালে তার কাছে থাকা ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ইয়াবা উদ্ধারের পর পুলিশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা তৈরি করে এবং অভিযুক্ত মোঃ রাজিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়। আসামি আদালতে সোপর্দ করলে আদালত আসামি মোঃ রাজিবকে জেলহাজতে প্রেরণ করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজিব গ্রেফতার

আপডেট : ০৮:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬